1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

১৬৪ দিন পর মাঠে ফিরেই জাদু দেখালেন নেইমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

পিএসজির জার্সি গায়ে দীর্ঘ ১৬৪ দিন পর মাঠে নামলেন নেইমার। এই লম্বা সময়ের মধ্যে প্রিয় বন্ধু লিওনেল মেসি তাকে ছেড়ে চলে গেছেন আমেরিকান ক্লাবে। ব্রাজিলিয়ান পোস্টার বয় ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারির পর ৩ আগস্ট ফরাসি ক্লাবটির হয়ে মাঠে নামলেন।
দীর্ঘ পাঁচ মাস পর মাঠে নেমে সমর্থকদের হতাশ করেননি নেইমার। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকাও রাখলেন তিনি। তার দুই গোল ও এক অ্যাসিস্টে ৩-০ গোলের জয় পায় পিএসজি।
প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে স্থানীয় ক্লাব জেওনবাকের মুখোমুখি হয়েছিল পিএসজি। যেখানে স্বাগতিক ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্টসরা।
ম্যাচের ৪০তম মিনিটে নেইমারের গোলে লিডে বিরতিতে যায় পিএসজি। পরে ম্যাচের অন্তিম মুহূর্ত তথা ৮৩ মিনিটে ব্রাজিল তারকার দ্বিতীয় গোলে লিড দ্বিগুণ করে সফরকারীরা। ৮৮ মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিও।
গত মৌসুমের বেশির ভাগ সময়ই চোট পরিচর্যায় কাটাতে হয়েছিল নেইমারকে। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নয়া মৌসুম। প্রথম দিন থেকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত নেইমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ