1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

১৪ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫০ Time View

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের মোহাম্মদ নাঈমুল হাছানকে পঞ্চগড়ের অতিরিক্ত এসপি, মিশন থেকে আগত পুলিশ হেডকোয়ার্টার্সের মো. আবদুল্লাহ আল-মামুনকে এসপিবিএনে, পুলিশ হেডকোয়ার্টার্সের মো. আনোয়ার সাঈদকে বাগেরহাট মোড়েলগঞ্জ সার্কেলে, হবিগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সুদীপ্ত রায়কে সিলেটের জকিগঞ্জ সার্কেলে, জকিগঞ্জের মো. মোস্তাক সরকারকে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলে।

মিশন থেকে আগত পুলিশ হেডকোয়ার্টার্সের শেখ মো. আবদুল্লাহ বিন কালামকে খুলনায় সি-সার্কেলে, মিশন থেকে আগত পুলিশ হেডকোয়ার্টার্সের মল্লিক আহসান উদ্দিন সামীকে ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মো. জাহিদুর রহমানকে চাপাইনবাগঞ্জের গোমস্তাপুর সার্কেলে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুহম্মদ আব্দুর রকিবকে বরিশাল জেলা পুলিশে, হাইওয়ে পুলিশের মাদারীপুর রেঞ্জের মো. মাহফুজুর রহমানকে পিবিআইতে।

ডিএমপির মো. নুরুল আলমকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. জিয়াউদ্দিনকে নৌ-পুলিশে, ডিএমপির মো. মাহিদুজ্জামানকে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটে, পিবিআইয়ের আলী হায়দার চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ