1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি বিএনপি: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

বিএনপি নেতাদের গত ১৩ বছরে ১৩ মিনিটের জন্য আন্দোলন করতে দেখেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি আজ সরকার পতন আন্দোলনের ডাক দিচ্ছে। ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে নাকি বিজয় মিছিল করবে। খোমেনী স্টাইলে। তারেক রহমানকে নাকি বিপ্লবের কাঁধে ভর করে ঢাকায় নিয়ে আসবে।
আজ সোমবার (৭ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হারানো ক্ষমতা ফিরে পেতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আসলে হারানো হাওয়া ভবন পেতে আন্দোলন চলছে। বিএনপি নেতৃত্বের রিমোর্ট কন্ট্রোল তারেক রহমান। আন্দোলনের নেতা টেমস নদীর তীরে বসে ডাক দেবে আন্দোলন হবে। বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না।
ওবায়দুল কাদের বলেন, তারেকের অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ২১ আগস্ট আর জেলহত্যার খুনিদের বিরুদ্ধে। এদের ক্ষমা নেই, এদের ক্ষমা করা যায় না।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ