1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

১২ দেশে ১২ বার বিয়ে করেছেন তারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৪ Time View

বিয়ের অনুষ্ঠানের খরচের কথা বিবেচনা করে অনেকেই অনাড়ম্বর পরিবেশে গাঁটছড়া বাঁধেন। স্বজনদের বিয়ের অনুষ্ঠানের খাটনি থেকে বাঁচতে অনেকে দ্বারস্থ হন কমিউনিটি সেন্টার থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমন্টের।

বিয়ের পর্ব শেষ হলে যেন হাফ ছেড়ে বাঁচেন। বিশেষ করে যারা প্রথাগত নিয়মে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেন, তারা বিয়ের পর্বটা শেষ হওয়ার অপেক্ষায় থাকেন।

অবশ্য ইদানীং অনেকেরই দুই বার বিয়ের ঘটনা ঘটছে। প্রেমের সম্পর্কের জেরে গোপনে নিজেরা বিয়ের পর পারিবারিকভাবে আবারো সেই নারীকে অনেকেই বিয়ে করেছেন। কিন্তু ১২ বার ১২টি দেশে বিয়ের কথা কখনো শুনেছেন?

ক্যালিফোর্নিয়ার এক দম্পতি সেটাই করেছেন। কেঞ্জি ও টেলর তানিগুচি প্রথমবার বিয়ে করেন ক্যালিফোর্নিয়ায়। পরে তারা বিয়ে করেন ইতালিতে। এরপর থাইল্যান্ড, ইসরায়েল, কিউবা, স্পেন ও ইন্দোনেশিয়াতেও বিয়ে করেছেন।

কেঞ্জিদের দাবি, বিয়ের স্মৃতিকে আরেকটু বেশি রোমাঞ্চকর করতেই তাদের এই সিদ্ধান্ত। ক্যালিফোর্নিয়ায় প্রথমবার বিয়ের সময় টেলর পরেছিলেন দাদির ওয়েডিং ড্রেস। এর পর অন্য একটি গাউনও পরেন তিনি। তখনই নাকি তার মনে হয় ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা।

বিয়ের গাউনের জন্য ১০০ ডলারের বেশি খরচই করেননি। বরং সারা বিশ্ব ঘুরে বেড়ানোয় টাকা খরচ করতেই চেয়েছিলেন তারা।

টেলর একজন বিমানকর্মী। তাই সহজেই বিমানের টিকিট বুক করতে পারেন তারা। প্রথমে টেলরকে জাপানে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কেঞ্জি। তাই সেখানে বিয়ে করেন দ্বিতীয় বার। আগামী ভালোবাসা দিবসে ১৩ নম্বর বার বিয়ের কথা ভাবছেন তারা।

কেঞ্জি ও টেলর বলেন, আসলে ‘ইউ মে কিস দ্য ব্রাইড’ কথাটা শোনার মুহূর্তটা সবচেয়ে ভালো লাগার মুহূর্ত তাদের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ