1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৬১ Time View

উপসাগরীয় দেশগুলোয় হ্যালোইন উৎসব পালন করা হয় না। তবে ব্যতিক্রম দেখা গেছে সৌদি আরবে। সেখানে বেশ ধুমধাম করেই হ্যালোইন উৎসব পালন করা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারীদের অনেককেই বিচিত্র সব সাজে দেখা গেছে।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, উৎসবে ব্যতিক্রমী সাজে আগতদের জন্য বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
উৎসবে আগতরা সৌদি ও স্থানীয় বাসিন্দাদের ডিজাইন করা কস্টিউম পরেন। অনেকে পরিবার নিয়ে যোগ দেন বৃহস্পতি ও শুক্রবার ব্যাপী হওয়া উৎসবে। এর মূল উদ্দেশ্য ছিল মজা, রোমাঞ্চ এবং উত্তেজনায় ভরা পরিবেশ তৈরি করা।
উৎসবে ব্যতিক্রমী সাজে সেজেছিলেন আব্দুলরাহমান। তিনি বলেন, এ উৎসবটা দারুণ। আনন্দটাই মূল উদ্দেশ্য। হারাম-হালালের আলোচনা করতে গেলে, আমি জানি না এটা। আমরা শুধু মজা করার জন্য এটা উদযাপন করছি। আর কিছু না। আমরা কোনো কিছু বিশ্বাস করি না।
খালেদ আলহারবি নামের এক দর্শনার্থী বলেন, সব কাজের একটা উদ্দেশ্য থাকে। আমি এখানে শুধু মজা করতে এসেছি।
সৌদি আরবে অনেকেই পরিবারসহ প্রথমবার এ আয়োজন উপভোগ প্রকাশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ উৎসবে ছিল আতশবাজির আয়োজনও।হ্যালোইন উৎসবের থিম হলো ‘হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখমুখি হওয়া’। পাশ্চাত্য দেশগুলোয় এই উৎসব বেশ জনপ্রিয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ