1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

হোয়াইটওয়াশই এখন লক্ষ্য : ডু প্লেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৪১ Time View

13অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার ওভাল টেস্টে ইনিংস ও ৮০ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। এখন স্টিভেন স্মিথের দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য সফরকারীদের। এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘এটাই (অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ) এখন আমাদের লক্ষ্য। আমরা খুব করে এটা চাচ্ছি। ২-০ ব্যবধানে সিরিজ জিতে আত্মতুষ্টিতে ভুগতে চাই না। ২-১ ব্যবধানও চাই না। অস্ট্রেলিয়াকে আমরা এমন একটা পরিস্থিতিতে পেয়েছি যখন তারা চাপে আছে। এমন পরিস্থিতিতে সাধারণত অসিদের পাওয়া যায় না।’

এদিকে সতীর্থদের প্রশংসায় ডু প্লেসিস বলেন, ‘এই জয় দলের সমবেত প্রচেষ্টার ফসল। এই দলটা দারুণ কিছু অর্জনের জন্যই লড়ছে। দুই টেস্টে খুব একটা ভুল আমরা করিনি। এই ধাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা কিন্তু দুই-একজন খেলোয়াদের ওপর নির্ভর করছি না। একাদশে যারা আছে সবাই অনেক ভালো করছে। তাদের কাছ থেকে আপনি বিশেষ কিছু চাইতেই পারেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ