1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনার কবলে টাইগার উডস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৭ Time View

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সড়ক দুর্ঘটনায় কিংবদন্তি গলফার টাইগার উডস গুরুতর আহত হয়েছেন। তার পায়ে একাধিক স্থানে জখম হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সকাল ৭টার দিকে রোলিং হিলস এস্টেট সীমান্তে দুর্ঘটনার কবলে পড়েন টাইগার উডস। তবে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। উডসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্যারামেডিকসরা তাকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পরপরই তার অস্ত্রোপচার শুরু করা হয়। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

লস অ্যাঞ্জেলসের শেরিফ অ্যালেক্স ভ্যালানুয়েভা জানান, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ বা ধাক্কার কোনো ঘটনার প্রমাণ মেলেনি। ধারণা করা হচ্ছে- নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি ছিটকে পড়েছে।

ফায়ার বিভাগের প্রধান ড্যারিল ওসবি জানিয়েছেন, ৪৫ বছর বয়সী উডস তার বিলাসবহুল জিভি৮০ এসইউভি গাড়িতে করে যাচ্ছিলেন। যেভাবে গাড়িটি ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে স্পষ্ট তিনি তুলনামূলক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পাহাড়ি সড়কটি যথেষ্ট আঁকাবাঁকা। গতিবিধি না মানলে দুর্ঘটনার কবলে পড়াটা অস্বাভাবিক নয়। তার গাড়িটির সামনের পুরো অংশ এবং বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যখন তাকে উদ্ধার করি- তিনি কথা বলছিলেন। তার জীবন বিপন্ন হওয়ার মতো কোনো আঘাতও দেখিনি। কিন্তু তার পা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ