1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

সূর্যকুমারের ৮৩, নেহালের ফিফটিতে বেঙ্গালোরকে হারাল মুম্বাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৪ Time View

মুম্বাইয়ের বিপক্ষে পেপ ডু প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া অর্ধশতকে সংগ্রহটা ভালোই পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তবে বিরাট কোহলিদের সংগ্রহ টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি রোহিত শর্মাদের। সূর্যকুমারের তাণ্ডব চালানো ব্যাটিংয়ের পর নেহাল ওয়াধেরার ফিফটিতে সহজেই জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ উইকেট ও ২১ বল হাতে রেখেই হারিয়েছে বেঙ্গালোরকে।
ঘরের মাঠে টস জিতে বেঙ্গালোরকে ব্যাটে পাঠায় স্বাগতিক মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে অতিথিদল। জবাবে ব্যাটে নেমে ১৬.৩ ওভারে জয় নিশ্চিত করে মুম্বাই। এ জয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এখন মুম্বাই। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সাতে বেঙ্গালোর।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি বেঙ্গালোরের। ১৬ রানেই হারায় দুই উইকেট। তৃতীয় উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ও পেপ ডু প্লেসিস। ১২০ রানের জুটি গড়েন তারা। ১২.৩ ওভারে ১৩৬ রানে আউট হন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৬৮ রান করেন তিনি। পরের ওভারে ফেরেন মহিপাল। রান করেন মাত্র ১টি।
১৪.১ ওভারে দলীয় ১৪৬ রানে ফেরেন ডু প্লেসিস। ৪১ বলে ৬৫ রান করেন তিনি। ১৮.১ ওভারে ১৮৫ রানে ফেরেন দিনেশ কার্তিক। ১৮ বলে ৩০ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর কেদার যাদব (১০ বলে ১২) ও হাসারাঙ্গার (৮ বলে ১২) ব্যাটে ১৯৯ রানের সংগ্রহ পায় সফরকারী দল।
মুম্বাইয়ের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জেসন বেহরেনডোর্ফ। ক্যামেরুন গ্রিন, ক্রিস জর্ডান ও কুমার কার্তিকেয়া নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাটে নেমে মুম্বাই উড়ন্ত সূচনা উপহার দেন ঈশান কিষাণ। ৪.৪ ওভারে দলীয় ৫১ রানে ফেরেন কিষাণ। তার আগে ২১ বলে ৪২ রান করেন তিনি। দুই বল পরেই দলীয় ৫২ ফেরেন রোহিত শর্মা। ৮ বলে ৭ রান করেন তিনি। এরপর ১৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নেন সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াধেরা।
১৫.৪ ওভারে দলীয় ১৯২ রানে ফেরেন মুম্বাই বোলারদের বলে তাণ্ডব চালানো সূর্যকুমার। ৩৫ বলে ৮৩ রান করেন তিনি। পরের বলে রানের খাতা না খুলেই ফেরেন টিম ডেভিড। এরপর ক্যামেরুন গ্রিনকে সঙ্গী করে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিতের পাশাপাশি ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন নেহাল। ৩৪ বলে ৫২ রান করেন নেহাল, ২ বলে ২ রান করেন গ্রিন।
বেঙ্গালোরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও বিজয়কুমার বাসক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ