1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১২৪ Time View

316সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বেলা ১২ টায় তা নিম্নমুখী ধারায় নেমে এসেছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই চিত্র লক্ষ্য করা গেছে।

দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় দুপুর ১ টায় ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩১ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ২১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে, একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ২১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৯৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৮৬ পয়েন্টে এবং শরিয়া সূচক সিএসআই দশমিক ১০ পয়েন্ট কমে ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ