1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

সুদানে ৩৮ সাংবাদিককে গ্রেপ্তারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯
  • ৫৯ Time View

সুদানে ৩৮ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশন ‘উত্তেজক’ এবং ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

সুদানের টেলিভিশন চ্যানেল সুদানিয়া২৪ জানিয়েছে, ফৌজদারি অপরাধ আইনের ৬৬, ৬৯ ও ৭৭ এবং সাইবারক্রাইম আইনের ১৭ নাম্বার ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

গণমাধ্যমটি বলছে, ওই সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ