1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

সীতাকুণ্ডে কারের ধাক্কায় প্রাণ গেল পথচারী বৃদ্ধের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৬ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলাধীন মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আবুল খায়ের প্রকাশ ছট্টু মিয়া (৬৫)। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাঁশবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করছিলেন বৃদ্ধ ছট্টু মিয়া। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কিন্তু তার আগে ঘাতক কারটি পালিয়ে যায়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধ ছট্টু মিয়া মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। কারটি পালিয়ে গেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ