1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

‘সিরিজ জিতবে ভারত’

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১৪১ Time View
mashrafi dhoniবাংলাদেশের বিরুদ্ধে এখনও ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলছেন, ‘একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভাল খেলবে। সিরিজও জিতবে।’
বৃহস্পতিবারের হার নিয়ে সৌরভ বলেন, ‘যারা পাকিস্তানকে পরপর চার ম্যাচে হারিয়েছে, তাদের খাটো করে দেখা উচিত হয়নি। বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। আমার বিশ্বাস, পরের দুই ম্যাচে ওরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরও ভাল ক্রিকেট খেলবে। এখনও মনে করি ভারতই সিরিজে এগিয়ে। তবে বৃষ্টি চিন্তায় রাখবে। পুরো ম্যাচ না হলে কী হবে, বলা কঠিন।’
সৌরভ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট-ভাবনায় অনেক উন্নতি হয়েছে। ভারত বা অন্য বড় দল দেখলেই এত দিন ওরা ফিল্ডিং ছড়িয়ে দিত। ইদানীং ওরা ইনার সার্কলের মধ্যে যথাসম্ভব বেশি ফিল্ডার রাখছে। এই ভাবনাটাই ওদের আরও আক্রমণাত্মক করে তুলেছে। এর জন্য ওদের বোলিং কোচ হিথ স্ট্রিকের কৃতিত্ব প্রাপ্য।’
পরের দুই ম্যাচে টস জিতে ধোনিকে ব্যাট করার পরামর্শ দিয়ে সৌরভ বলেন, ‘উপমহাদেশের উইকেট পরের দিকে স্লো হয়ে যায়, ব্যাট করে বেশি রান তোলা কঠিন হয়। তাই আগে ব্যাট করে বড় রান তুলে নেওয়াই ভাল।’
ধোনি ও মুস্তাফিজুরের ধাক্কাধাক্কি নেহাতই দুর্ঘটনা, মনে করেন সৌরভ। তিনি বলেন, ধোনি মোটেই ইচ্ছে করে ধাক্কা মারেনি। টিভিতে ঘটনাটার রিপ্লে দেখে মনে হয়নি দু’জনের কেউই এটা ইচ্ছে করে ঘটিয়েছে। এমনিতেই ধোনি রান নিতে গিয়ে খুব জোরে ছোটে। বলটা ও মিড অফে মেরেছিল। চোখ সে দিকেই ছিল। বোলারও সে দিকেই যেতে চাইছিল। বড়সড় কোনও ধাক্কা এড়ানোর জন্য ওকে সরাতে গিয়েছিল। ওখানে ওকে ইচ্ছে করে আঘাত করতে যাবে কেন?’
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট যদিও বলেছেন, ‘শুনানিতে ধোনি বলেছিল যে ও সংঘর্ষ কমাতে এটা করেছে। কিন্তু ওর যা অভিজ্ঞতা, তাতে ওর উচিত ছিল সংঘর্ষ এড়ানো। এই জন্যই ওর জরিমানা হয়েছে।’ খবর: আনন্দ বাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ