1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

সংসার ভাঙল কঙ্কনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১২ Time View

বিয়ের পাঁচ বছর পর অভিনেতা রণবীর শোরের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন কঙ্কনা সেন asdlksadশর্মা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অপর্ণা সেনের কন্যা অভিনেত্রী কঙ্কনা আলাদা থাকছেন। স্বামী অভিনেতা রণবীর শোরের সঙ্গে সম্পর্কটা মোটেই ভাল যাচ্ছে না তার। অতঃপর কঙ্কনা সোমবার নিজেই টুইটারে জানিয়েছেন, আমি আর রণবীর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর পরও আমরা বন্ধু থাকব। আর আমাদের ছেলের দায়িত্বও দুজনে সামলাব।
২০০৭-এ প্রথম দেখা রণবীর-কঙ্কনার। একে অপরকে ভাললাগার সেই শুরু। ২০১০-এ সাতপাকে বাঁধা পড়েন তারা। এর পর মুম্বইতেই একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। তাদের ছেলে হারুনের বয়স এখন চার। মা-বাবা আলাদা হয়ে গেলে হারুন কার কাছে থাকবে সে ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হারুন জন্মাবার কিছুদিন পর থেকেই বলিউডে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সে সময় মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। তবে কঙ্কনা এবং রণবীরের সম্পর্ক যে আর আগের মতো নেই তা ভালভাবেই বুঝতে পারছিলেন তাদের ঘনিষ্ঠজনেরা। ইদানীং কলকাতাতে মায়ের কাছেই বেশি থাকছেন কঙ্কনা। তবে বিবাহবিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন তারা। ‘ট্রাফিক সিগনাল’, ‘মিক্সড ডাবলস’, ‘গৌর হরি দস্তান’-এর মতো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কঙ্কনা ও রণবীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ