1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

সংসদের মুলতবি বৈঠক বসছে রোববার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৮৩ Time View

পাঁচ দিন বিরতির পর রোববার সংসদের মুলতবি বৈঠক বসবে। রোববার বিকেল পৌনে পাঁচটায় সংসদের বৈঠক শুরু হবে। সংসদের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হবে। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০১৬-২০১৭ অর্থ-বছরের নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণীর প্রতিবেদন উপস্থাপন করবেন। এরপর শুরু হবে আইন-প্রণয়ন কার্যাবলী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল-২০১৮ পাসের প্রস্তাব করবেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে বিলটি পাস হলে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে। তবে প্রয়োজন হলে স্পিকার সব কিছু স্থগিত করে সরাসরি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু করতে পারেন।

জাতীয় সংসদের শীতকালীন এ অধিবেশন ৭ জানুয়ারি শুরু হয়। সংবিধান অনুযায়ী বছরের এ প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রেখেছেন। এ অধিবেশন এ পর্যন্ত ৩১ কার্যদিবস চলেছে। ২৮ ফেব্রুয়ারি এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ