1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

সংকট উত্তরণে বিদেশিদের হাতে জাদুর কাঠি নেই: মজীনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৩
  • ১৮৩ Time View

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে বিদেশিদের হাতে কোনো জাদুর কাঠি নেই। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তিনি বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা, মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি), দুই দেশের আসন্ন অংশীদারি সংলাপসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান।
সাংবাদিকেরা ড্যান ডব্লিউ মজীনার কাছে জানতে চান, বাংলাদেশের চলমান সংকট উত্তরণে তিনি সংলাপের ওপর গুরুত্ব দিচ্ছেন। কিন্তু রাজপথে সংঘাত ও সহিংসতা অব্যাহত আছে। এ থেকে বের হওয়ার উপায় কী?
মজীনা সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, ‘আমাকে এ প্রশ্ন করা হচ্ছে কেন? এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সব নাগরিকের শান্তিপূর্ণ উপায়ে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। মতপ্রকাশের ক্ষেত্রে সহিংসতা মোটেই কাম্য নয়।’
রাজনৈতিক সংকট উত্তরণের ব্যাপারে রাষ্ট্রদূত মজীনা বলেন, বাংলাদেশে যে সংকট চলছে তা থেকে উত্তরণের জন্য বিদেশিদের হাতে কোনো জাদুর কাঠি নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ