1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৬৬ Time View

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এই জয়ের মধ্য দিয়ে লংকানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল টাইগাররা। লঙ্কানদের হোয়াইট ওয়াশের লক্ষে আগামিকাল শুক্রবার মাঠে নামবে টাইগার বাহিনী।

তবে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন এ উইকেটকিপার ব্যাটনসম্যান।

প্রথম ম্যাচে তার ৮৭ বলের ৮৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে ২৫৭ রান করে ৩৩ রানের জয় পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১২৭ বলের ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক। তার ব্যাটে ভর করেই বৃষ্টি আইনে ১০৩ রানে জয় পায় বাংলাদেশ। দলকে দুই ম্যাচে জয় উপহার দিয়ে দুটি ম্যাচ সেরার পুরস্কার জিতেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার দুপুর একটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটে স্টেডয়ামে শুরু হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস/মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মোস্তাফজুর রহমান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ

কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা/ নিরশন ডিকওয়েলা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা/রমেশ মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আসান বান্দারা, ইসরু উদানা, দুশমন্ত চামারা ও লক্ষণ সান্দাকান/আসিত ফার্নান্দো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ