1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

শোকের মাস আগস্টব্যাপী আ’লীগের কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুলাই, ২০১২
  • ১৬৪ Time View

শোকের মাস আগস্টব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে দলের যৌথসভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে দলের এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা ছাড়াও ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।

সভাশেষে প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দলীয় ও কালো পতাকা উত্তোলন; ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন; বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদন।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা দিবসকে  কালো দিবস হিসেবে পালন করা হবে।

অন্যদিকে ৫ আগস্ট শেখ কামাল ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জš§বার্ষিকী এবং ২৪ আগস্ট আইভী রহমানের মৃত্যুবার্ষিকীতেও কর্মসূচি পালন করা হবে।

আগস্টের প্রতিদিনের কর্মসূচি পরে বিস্তারিত জানানো হবে বলে মাহবুব-উল-আলম হানিফ জানান।

সভার শুরুতে কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ