1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন দুই পাকিস্তানি ব্যাটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দিনক্ষণ আগেই চূড়ান্ত হয়ে ছিল। আগামী ৬ জানুয়ারি শুরু হবে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। এর আগে অংশগ্রহণকারী ৭ ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড চূড়ান্ত করেছিল। তবে শেষ মুহূর্তে এসে বিপিএল খেলতে আসছেন দুই পাকিস্তানি ব্যাটার।
বুধবার (২৮ ডিসেম্বর) বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে পাক দুই ব্যাটার ফখর জামান ও শারজিল খানকে তাদের দলে যুক্ত করার তথ্য নিশ্চিত করেছে। সেই সাথে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
খুলনা টাইগার্সের এবারের আসরে অধিনায়ক করা হয়েছে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এছাড়া দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।
খুলনা টাইগার্সের স্কোয়াড:
সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান (পাকিস্তান) ফখর জামান (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান) অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড)।
ড্রাফট থেকে: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ