1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

শরীয়তপুরে ঝড়ের তাণ্ডবে নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১৬৭ Time View

শরীয়তপুরে প্রচণ্ড বেগে ঝড়ে গাছের ডাল পড়ে বেগম আক্তার (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ২০ জন।

নিহত বেগম আক্তার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের পায়াতলি গ্রামের জিয়াউর রহমান মাদবরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান ।

আহত নুরু রাড়ি (৫৫), মালেক মাল (৩৫), রাকিব মোল্যা (১২), হালিমা বেগম (৪০), রাজ্জাক দেওয়ান (৬০), তাসু বেগম (৬৫), জাহানারা বেগম (৫৫), হালিমা আক্তার (৩৫), ঝুমা আক্তারের (১৪) নাম পাওয়া গেছে।

এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে ঝড় শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা ঝড়ের তাণ্ডবে শরীয়তপুরের সদর উপজেলা, নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সাতটি গ্রামের ঘরবাড়ি, উঠতি পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আম গাছ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ