1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

লিভারপুলের জয় আর্সেনালের হার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ৭১ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে হারিয়েছে ক্লপের দল। তবে হেরে গেছে আর্সেনাল। সোয়ানসি সিটির মাঠ থেকে ৩-১ গোলের পরাজয় নিয়ে ফিরেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

প্রতিপক্ষে মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ২৬ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন এমরে কান। বাঁ দিক থেকে মোহামেদ সালাহর ক্রস এক ডিফেন্ডার হেড করে ফেরানোর পর ২৫ গজ দূর থেকে কানের জোরালো ভলিতে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল জালে জড়ায়।

football-2

এদিকে দিনের অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠে জিরুদ ও হেনরিক মিখিতারিয়ানকে ছাড়াই মাঠে না্মা আর্সেনল ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায়। ওজিলের বাড়ানো বল জালে জড়ান নাচো মনরিল। এক মিনিট পরই সমতায় ফেরে সোয়ানসি। আলফি মাউসনের রক্ষণচেরা পাস থেকে পাওয়া বল বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষে পৌঁছে দেন স্যাম ক্লুক্যাস।

ম্যাচের ৬১ মিনিটে গোলরক্ষকের হাস্যকর ভুলে পড়ে আর্সেনাল। মুস্তাফির ব্যাক পাস বিপদ মুক্ত করতে গিয়ে আর্সেনাল গোলরক্ষক চেক বল তুলে দেন জর্ডান আইয়ুর পায়ে। সুযোগটা অনায়াসে কাজে লাগান ঘানার এই ফরোয়ার্ড। আর ৮৬তম মিনিটে ক্লুক্যাস লক্ষ্যভেদ করেন হার নিয়েই মাঠ ছাড়ে ওয়েঙ্গারের দল।

২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে আছে লিভারপুল। আর সপ্তম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ৪২ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ