1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

লা লিগাতেও আজ নানা অঙ্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০১৪
  • ১৪৯ Time View

image_81163_0লা লিগার জয়ের সামান্য সম্ভাবনা উঁকি দেওয়ায় বার্সেলোনা কোচ তাতা মার্তিনো ঝাঁপিয়ে পড়ছেন৷ বাকি দুটো ম্যাচের দিকে নজর তার৷

বার্সেলোনা যখন পাখির চোখ লা লিগায়, তখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য তাদের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে রাখছে৷ রবিবার সেলতা ভিগোর বিরুদ্ধে রোনাল্ডোর সঙ্গে কোচ আন্সেলেত্তি খেলাবেন না দি মারিয়াকেও৷ এই ম্যাচে চোটের জন্য নেই পেপে, দানিয়েল কাভরাজাল ও রাফায়েল ভারানেকেও৷ কোচের কথায়, ‘কাল যদি ফাইনাল হতো, তা হলে রোনাল্ডোকে খেলাতাম৷ কিন্ত্ত রোনাল্ডো আদৌ একশো শতাংশ ফিট নয়৷ তাই ওকে বিশ্রাম দিচ্ছি৷’

বার্সেলোনা কোচের সামনে দ্বিতীয় কোনও পথ নেই৷ মরসুমে কোনও ট্রফি নেই৷ বার্সেলোনার দায়িত্বে থাকার মেয়াদ তাঁর ক্রমশ কমে আসছে৷ লুইস এনরিকে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন৷ এরপরেও তাতা মার্তিনো বার্সেলোনার কর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে চান না৷ বলছেন, ‘আমি কিছুই দিতে পারিনি৷ ফলে আমার বলারও কিছু নেই৷ ফুটবলাররা সকলেই স্বীকার করেছে, গেতাফের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেই লা লিগা জয় কঠিন হয়ে পড়েছে৷ এখন একবার শেষ চেষ্টা করে দেখতে চাই৷’ আজ অবশ্য লা লিগা শেষ হচ্ছে না৷ বার্সেলোনা ও আতলেতিকো দুটো ক্লাবই শেষ ম্যাচ খেলবে পরে৷ দুটো দল এ দিনের ম্যাচ জিতে থাকলে নৌ কাম্পের ম্যাচই গুরুত্ব হয়ে দাঁড়াবে৷ আজ কোনো দল হেরে গেলে হিসাব বদলে যাবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ