1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিটিএমএর নতুন সভাপতি যমুনা গ্রুপের শামীম, হাসেমপুত্র রাসেলকে অব্যাহতি এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরুপা রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল ‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ পুরোনো ড্যাশ-৮ কিনে ‘অর্থ অপচয়’, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু সিলেটে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৩ রাজশাহী মেডিকেলে ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-শিবির পাকিস্তানে নতুন চাকরি পেলেন সাবেক বিসিবি সভাপতি

লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা, ক্রিকেট উন্নয়নে কাজ এবং প্রশাসনিক দক্ষতা মিলিয়ে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এই বিসিবি সভাপতি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম ও মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ খেলোয়াড়দের বিকাশ নিয়ে কাজ করবেন বুলবুল। তাঁর দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে চায় লাহোর কালান্দার্স। বাংলাদেশেও নিজেদের ক্রিকেট কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে দলটির।ক্রিকেটার হিসেবে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসেও জায়গা করে নেন সাবেক এই ব্যাটার।খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমেও যুক্ত হন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি)। সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি।বুলবুলের এই নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনায় অভিজ্ঞ একজন সংগঠককে পাশে পেল লাহোর কালান্দার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ