1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ পুরোনো ড্যাশ-৮ কিনে ‘অর্থ অপচয়’, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু সিলেটে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৩ রাজশাহী মেডিকেলে ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-শিবির পাকিস্তানে নতুন চাকরি পেলেন সাবেক বিসিবি সভাপতি ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত ও হুমায়ুন কবির রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযান

বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজের সময় সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে খনির ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত সিং সিয়াওজুন খনির ভূগর্ভের ভেন্টিলেটর সাইডে কর্মরত ছিলেন।

খনিশ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার শিফটে কাজ করতে ভূগর্ভে নামেন সিয়াওজুন। রাত ৩টার পর থেকে তাঁর সঙ্গে সহকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হলেও তিনি ওপরে না ফেরায় সহকর্মীরা বিষয়টি কন্ট্রোল রুমে জানান। পরে উদ্ধারকারী দল খোঁজাখুঁজি করে ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক চীনা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে সিং সিয়াওজুন দুই স্থানীয় সহকর্মীকে নিয়ে খনির ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে যান। একপর্যায়ে স্থানীয় দুই শ্রমিককে অন্য স্থানে গ্যাস পরিমাপের কাজে পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরে নির্ধারিত স্থানে তাঁকে খুঁজে না পেয়ে সহকর্মীরা বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান।

জাফর সাদিক আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল খনির ভূগর্ভে তল্লাশি চালিয়ে সিল ওয়ালের পাশে সিয়াওজুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খনি কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি। তবে খনিশ্রমিকদের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ বিষয়ে চীনে অবস্থিত নিজস্ব দপ্তর ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে কনসোর্টিয়াম। তাদের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ