1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত ও হুমায়ুন কবির রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযান তিন ফরম্যাটের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট, বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বিএসইসির ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত ও হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যাংকার ও আর্থিক সেবা খাতের জ্যেষ্ঠ নির্বাহী সেলিম বারকাত ও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির, এসইউপি (বিএআর), এসএসপি, এনডিসি, পিএসসি, এমফিল ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ১১২৭তম বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য সামরিক কর্মজীবনের সূচনা হয়। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামরিক পরিচালনা ও সাংগঠনিক উন্নয়নে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। সেনাবাহিনীর বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, প্রশাসনিক ও কমান্ড দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনাসদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ পরিচালক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির তাঁর শিক্ষাজীবনের শুরু থেকেই অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। তিনি ১৯৯২ সালের এসএসসি এবং ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম স্থান অর্জন করেন। উচ্চশিক্ষায় তাঁর অসামান্য আগ্রহ ও নিষ্ঠার প্রতিফলন ঘটেছে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চতর ডিগ্রিতে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেন।

হুমায়ুন কবিরের সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি দেশ-বিদেশের স্বনামধন্য সামরিক প্রতিষ্ঠানে বিস্তৃত। তিনি বাংলাদেশে আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের ডিফেন্স একাডেমির জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের নয়াদিল্লিতে ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। এ ছাড়া তাঁর কৌশলগত দক্ষতা ও পেশাগত জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে কানাডার অটোয়ায় ন্যাশনাল ডিফেন্স হেডকোয়ার্টার্সের অধীন ডিপার্টমেন্ট অব মিলিটারি ট্রেনিং অ্যান্ড কো-অপারেশন পরিচালিত সিনিয়র অফিসার্স সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রাম (২০২১) এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অ্যাডভান্সড প্রফেশনাল ম্যানেজমেন্ট স্টাডিজ (২০২৪)।

দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে তিনি জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে দুটি চ্যালেঞ্জিং শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসাধারণ নেতৃত্ব, অপারেশনাল দক্ষতা ও পেশাগত সততা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের মর্যাদাপূর্ণ সামরিক সম্মাননায় স্বীকৃত হয়েছে। গভর্ণ্যান্স, লিডারশীপ, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক তদারকিতে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা ডিএসইর পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতা ও অংশীজনদের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া সেলিম বারকাত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় চার দশকের কর্মজীবনে তিনি দেশীয় ও আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব, বৈশ্বিক ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশে কর্মরত ছিলেন। এ সময়ে বাংলাদেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি সরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকটির সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগসংক্রান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেসরকারিকরণ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পরামর্শক কার্যক্রমে সিটিব্যাংকের প্রতিনিধিত্ব করেন।

২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবসায়িক ও ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত পদে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বের মধ্যে ছিল বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর (Not-for-Profit) গ্রাহকগোষ্ঠী এবং বারমুডাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। এ ছাড়া তিনি সিনিয়র ক্রেডিট অফিসার ও পোর্টফোলিও ব্যাংকার হিসেবে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক এবং ব্রোকার-ডিলার প্রতিষ্ঠানের পোর্টফোলিও ব্যবস্থাপনা করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস ও ডিপোজিটরিসহ আর্থিক বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিটিগ্রুপের সদস্যপদ ও সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি উত্তর আমেরিকার বীমা খাতের একটি পোর্টফোলিও পরিচালনা করেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থায়ন ও একীভূতকরণ-অধিগ্রহণ (M&A) কার্যক্রমে অংশগ্রহণ করেন।

২০১৯ সালে তিনি বাংলাদেশে ফিরে এসে হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্বের আওতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কার্যক্রম তত্ত্বাবধান করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে এইচবিএলের ব্যবসায়িক কার্যক্রম ধারাবাহিক মুনাফা, শক্তিশালী মূলধন ভিত্তি এবং বাজারের অন্যতম নিম্ন খেলাপি ঋণের হার বজায় রাখতে সক্ষম হয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে তিনি সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেন। পাশাপাশি ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ট্রেজারি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং চীন-কেন্দ্রিক বাণিজ্যিক করিডর ও চীনা মুদ্রা ইউয়ানের তারল্য ব্যবস্থাপনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (FinExcel) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিকে আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট ও সরকারি সংস্থাগুলোর জন্য একটি শীর্ষস্থানীয় কৌশলগত ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ তত্ত্বাবধান করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সম্মানসহ ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ডিগ্রি অর্জন করেন। এছাড়া FINRA Series 7 সার্টিফিকেশন অর্জন করেছেন, কর্ন ফেরির লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ