1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বিএসইসির ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অধিনায়ক হতে রাজি হামজা, তবে… সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ এআই বিনিয়োগের জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার ছাড়াল আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন পাবনায় সার লুট: ডিলারদের গুদামে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

তিনি বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার পর মো. সুজন মোল্লা নামের ফেইসবুক আইড থেকে একটি ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে ব্যাংকের শাখায় তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেন। তখন সুজন বলেন, “ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।” পরে প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন তারা।

গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, “সকালে কার্যালয়ের প্রধান ফটক তালা মেরে সবাই বাইরে কাজ করছিলাম। পরে দুপুরে পেট্রোলবোমা মারার খবর পেয়ে অফিসে আসি।

“এতে অফিসের ভেতরের কোনো ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারাই আবার ফেইসবুকে পোস্ট করেছেন।”

ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ