1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ এআই বিনিয়োগের জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার ছাড়াল আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন পাবনায় সার লুট: ডিলারদের গুদামে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক এবার কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী প্রভা? ডিসেম্বরের মধ্যে সিইপির খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত ১ আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ এ-চালানে রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

এআই বিনিয়োগের জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার ছাড়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অবকাঠামো নির্মাণে বিশ্বজুড়ে বিনিয়োগ বাড়ায় চীনের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলারের সীমা ছাড়িয়েছে।মঙ্গলবার প্রকাশিত চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে দেশটির রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। সেপ্টেম্বরে এই প্রবৃদ্ধির হার ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ। অর্থনীতিবিদেরা অক্টোবরে রপ্তানি ৩৩ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন; বাস্তবে প্রবৃদ্ধি সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার কোটি ডলারে। টানা দ্বিতীয় বছরের মতো ১ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করল দেশটি। গত বছরের তুলনায় এবার এক মাস আগেই এই মাইলফলক অর্জিত হয়েছে।চীনের এই রপ্তানি সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে এআই অবকাঠামো নির্মাণে বিশ্বব্যাপী বিনিয়োগের প্রবণতা। তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন যন্ত্রপাতি ও উচ্চপ্রযুক্তির পণ্যের চাহিদা বাড়ায় চীনা প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে।তবে উচ্চপ্রযুক্তির পণ্যের চাহিদায় রপ্তানি শক্তিশালী হলেও দেশের অভ্যন্তরীণ দুর্বল চাহিদা ও আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট এখনো চীনের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের চাহিদা ২০২৭ সাল পর্যন্ত শক্তিশালী থাকতে পারে। কিন্তু বিদেশি বাজারের ওপর নির্ভরতা বাড়লে অন্য দেশগুলোর সুরক্ষাবাদী বাণিজ্যনীতি ও অতিরিক্ত শুল্কের কারণে চীনের রপ্তানি খাত ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে রপ্তানি প্রবৃদ্ধির আড়ালে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতাও ঢাকা পড়ে যেতে পারে।চীনের ক্রমবর্ধমান বাণিজ্য উদ্বৃত্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা আরো বাড়াতে পারে। সম্প্রতি চীনের সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউরোপের বাজারে চীনা হাইব্রিড গাড়ি রপ্তানি সীমিত করার উদ্যোগ নিয়েছেন ইউরোপীয় নেতারা। আগামী কয়েক বছরে এসব বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা রয়েছে।নতুন ব্যবস্থা এখনো কার্যকর না হওয়ায় চীনা কারখানাগুলো আগেভাগেই ইউরোপে পণ্য পাঠানোর চেষ্টা করছে। এতে স্বল্প মেয়াদে দেশটির রপ্তানি আরো বাড়তে পারে।চীনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ট্রিভিয়াম চায়নার প্রধান সামষ্টিক অর্থনীতিবিদ জো পেইসেল বলেন, ২০২৭ সালেও চীনের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ এবং অন্যান্য বাণিজ্যিক বাধা তৈরির ঝুঁকি বেশি থাকবে। বিশেষ করে চীনা উৎপাদকেরা বিদেশের বাজারে নিজেদের উপস্থিতি আরো বাড়াতে থাকলে এ ঝুঁকি বাড়বে।আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলতি বছরের তৃতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে দুই দেশের বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক ও শুল্কনীতি আলোচনায় গুরুত্ব পেতে পারে।সব মিলিয়ে, এআই প্রযুক্তির বৈশ্বিক উত্থান চীনের রপ্তানি খাতকে নতুন গতি দিলেও অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে ওঠা এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ সামাল দেওয়া এখন বেইজিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ।সূত্র: দ্য নিউইয়র্ক টাইমসএআরবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ