1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিটিএমএর নতুন সভাপতি যমুনা গ্রুপের শামীম, হাসেমপুত্র রাসেলকে অব্যাহতি এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরুপা রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড, নিরাপদে সরানো হলো মন্ত্রী ও যাত্রীদের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল ‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ পুরোনো ড্যাশ-৮ কিনে ‘অর্থ অপচয়’, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু সিলেটে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৩ রাজশাহী মেডিকেলে ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-শিবির পাকিস্তানে নতুন চাকরি পেলেন সাবেক বিসিবি সভাপতি

বিটিএমএর নতুন সভাপতি যমুনা গ্রুপের শামীম, হাসেমপুত্র রাসেলকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

গত ১১ অক্টোবর থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন শামীম ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত করা হয়েছে যমুনা গ্রুপের এমডি শামীম ইসলামকে।

মঙ্গলবার এক ঘোষণায় নতুন নেতৃত্ব নির্বাচিত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আবার এ দিনই পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রাসেলকে ৬ মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।

বিটিএমএ বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে সংগঠনের সভাপতি পদ থেকে শওকত আজিজ রাসেলকে অব্যাহতি দেওয়া হয়। এরপর একই দিন অনুষ্ঠিত সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও তুলে ধরা হয় ঘোষণায়।

গত ১০ অক্টোবর থেকে ছুটিতে যান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। পরে ১১ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সংগঠনটির সহ-সভাপতি শামীম ইসলাম।

এদিকে সংগঠনটির 'এ' ক্যাটাগরির সহসভাপতি পদ শূন্য হওয়ায় সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের এমডি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।

পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের এমডি জহিরুল ইসলামকে 'এ' ক্যাটাগরি থেকে বিটিএমএর পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্লট দুর্নীতির মামলায় গত ১ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন শওকত আজিজ রাসেল। তবে বিচারক মো. আব্দুস সালাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল, রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ ৮ জনকে পৃথক দুই ধারায় সাতবছর করে ১৪ বছরের কারাদণ্ড দেয়। দণ্ডিতদের মধ্যে রাসেল ও রুবেলের নামে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ