1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

একই বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের অলিম্পিক বাছাইপর্ব।

পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বে অংশ নেবে আটটি করে দল। চারটি করে দল নিয়ে গঠিত হবে দুটি গ্রুপ। প্রতিটি দল গ্রুপ পর্বে একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনালে। ফাইনালে জয়ী দলই পাবে এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট। প্রতিটি বাছাইপর্বে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ।

এদিকে এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‍্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিক ক্রিকেটে জায়গা নিশ্চিত করেছে।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ১২৮ বছর পর অলিম্পিক মঞ্চে ফিরছে খেলাটি। পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অলিম্পিক পদকের জন্য লড়বে।

দলগুলোর যোগ্যতা নির্ধারিত হবে মূলত মহাদেশীয় র‍্যাঙ্কিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী উভয় ইভেন্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে, তবে এ ক্ষেত্রে তাদের র‍্যাঙ্কিং-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

অলিম্পিক ক্রিকেটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পুরুষ বিভাগের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজন দেশের ক্রিকেটের জন্যও হতে যাচ্ছে বড় এক আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ