1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ

লক্ষ্মীপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিককে হত্যাচেষ্টা: আটক ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ১০৬ Time View

লক্ষ্মীপুর সদর উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশুশ্রমিককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিশুটির নাম মিলন (১০)। সে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের রহিম বাদশার ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটার পর দিবাগত রাত ৯ টার দিকে জড়িত সন্দেহে রিয়াজ নামক একজনকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরই অভিযান চালিয়ে রিয়াজকে আটক করা হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মজু চৌধুরীর হাটে সেলিমের খাবারের হোটেলে মিলন কাজ করত। ঘটনার সময় সে হোটেলের পাশে রিয়াজের পরিবহনের চাকা মেরামতের গ্যারেজের সামনে দুষ্টামি করে। এ সময় রিয়াজ ক্ষিপ্ত হয়ে মিলনকে ধরে নিয়ে চড়-থাপ্পড় দেন। একপর্যায়ে অজ্ঞাত এক চালকের সহকারীর সহযোগিতায় শিশুটির পায়ুপথে পাম্পের (রিকশা ও সাইকেলের হাওয়ার যন্ত্র) বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা চালান রিয়াজ। এতে শিশুটি অসুস্থ হয়ে বমি করে। খবর পেয়ে হোটেল মালিকের খালাতো ভাই আজাদ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, পায়ুপথে হাওয়া ঢোকানো শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শিশুটিকে ঢাকায় পাঠানো হচ্ছে।

উল্লেখ্য এর আগে, ২০১৫ সালের ৩ আগস্ট খুলনায় বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যা করা হয়। এর পরের বছর ২০১৬ সালের ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশুর নাম সাগর বর্মণ। এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টা চলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ