1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

রোনালদো জাদুতে রিয়ালের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১২৮ Time View

9রিয়ালের হয়ে বেশ কয়েকটি ম্যাচে গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর হ্যাটট্রিক করেই গোলের ধারায় ফিরেছিলেন তিনি। এবার স্পোর্টিং গিজনের বিপক্ষে করলেন জোড়া গোল। রোনালদো জাদুতে এদিন রিয়াল পেয়েছে ২-০ গোলের জয়।

ঘরের মাঠে (সান্তিয়াগো বার্নাব্যু) শুরু থেকেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে রিয়াল। খেলার ৫ মিনিটের মাথায় গোলমুখ উন্মোচন করেন রোনালদো। লুকাস ভাসকেস ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে গোল আদায় করে নেন রোনালদো। আর তাতে রিয়াল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

এরপর ম্যাচের ১৮ মিনিটে রিয়ালের গোল ব্যবধান দ্বিগুণ করেন রোনালদোই। নাচো মনরিলের ক্রস ধরে গিজনের জালে বল জড়ান বিশ্বসেরা এই ফুটবলার। রোনালদোর এই দুই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো রিয়াল। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ালো ৩৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে জিনেদিন জিদানের দল। আর তৃতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে রিয়াল এগিয়ে ৭ পয়েন্টে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ