1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করল ম্যানচেস্টার ইউনাইটেড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৮৩ Time View

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিকপক্ষ এবং কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো- তারপর সবকিছু একরকম অনুমিতই ছিল।
অবশেষে হলোও তাই। পর্তুগিজ তারকা রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করল প্রিমিয়ার লিগের দলটি।মঙ্গলবারের ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বিবৃতিতে ইউনাইটেড লিখেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে সপ্তাহখানেক ধরে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে যে টানাপোড়েন চলছে, তাতে এমন কিছুর সম্ভাবনা ছিলই।
ইউভেন্তুসে তিন মৌসুমের পাট চুকিয়ে গত বছর অগাস্টে একরকম নাটকীয় দলবদলে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন তিনি, কিন্তু ঘরের ছেলের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবের যাওয়া মেনে নিতে পারেনি ইউনাইটেড। শেষ মুহূর্তে স্যার অ্যালেক্স ফার্গুসনের সিদ্ধান্তে মত বদলে পুরনো ঠিকানায় ফেরেন পর্তুগাল অধিনায়ক।
ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদের অভিষেক মৌসুমটা দলগতভাবে ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। ছিলেন মৌসুমের সেরা খেলোয়াড়।
সবকিছু তড়িৎ বদল যেতে শুরু করে চলতি মৌসুমের শুরুতেই। দুই ম্যাচ পরই টেন হাগের পছন্দের ‘দ্বিতীয় তালিকায়’ পড়ে যান ৩৭ বছর বয়সী রোনালদো।
শুরুর একাদশে জায়গা হারানোর পাশাপাশি এমন অনেক ম্যাচ গেছে, বদলি নামারও সুযোগও পাননি তিনি। এন ফলে মাঝেমধ্যে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে তাকে।
এজন্য পেতে হয় নিষেধাজ্ঞার শাস্তি, গুনতে হয় জরিমানাও।এরপরই গত সপ্তাহে ব্রডকাস্টার পিয়ার্স মর্গ্যানকে দেওয়া দেড় ঘণ্টার সাক্ষাৎকারে মনে পুষে থাকা সব ক্ষোভ ঝাড়েন রোনালদো।
ক্লাব কর্তৃপক্ষ নাকি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। টেন হাগের সঙ্গে তার সম্পর্কে বিষয়ে রোনালদো বলেন, এই ডাচ কোচ তাকে শ্রদ্ধা করেন না বিধায় তিনিও কোচকে সম্মান করেন না।

আর ক্লাবটির মালিক গ্লেজার পরিবারকে নিয়ে রোনালদো বলেন, তারা ক্লাবের উন্নতি ও খেলার মান নিয়ে একদমই ভাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ