1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

রোনালদোর গোলে শীর্ষে রিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ১৮৪ Time View

রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি হুগো সানচেজের করা ২৩৪ গোলের রেকর্ড সামনে রেখে 7শনিবার মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেল্টা ভিগোকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। সানচেজের রেকর্ড ছুঁতে রোনালদোর দুটি গোলের প্রয়োজন ছিল। আর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে রিয়ালের দরকার ছিল জয়।
রোনালদো অবশ্য গোলের দেখা পেয়েছেন। তবে মাত্র একটি। কিন্তু দানিলো ও মার্সেলো গোলের দেখা পেয়েছেন। আর এই তিন তারকার গোলে ভর করে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৩-১ গোলে সেল্টা ভিগোর বিপক্ষে। রোনালদো হুগো সানচেজের রেকর্ড ছুঁতে না পারলেও এমন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।
৯ ম্যাচের ৬টিতে জিতে ৩টি ড্র করে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এখন পর্যন্ত লা লিগায় অপরাজিত তারা।
শনিবার শীর্ষস্থানধারী (এর আগের) সেল্টা ভিগোর মাঠে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায়। লুকাস ভাসকোয়েসের সহায়তায় রিয়ালকে লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ মিনিটের মাথায় দানিলোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তাকে গোলে সহায়তা করেন জেসে। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিশ্রামে যায় বেনিতেজের শিষ্যরা। বিরতির পর ৮৫ মিনিটে সেল্টা ভিগো একটি গোল শোধ দিয়ে কিছুটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল রিয়ালকে। কিন্তু ম্যাচের ইনজুরি টাইমে মার্সেলো গোলের দেখা পেলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ