1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রেলের কর্মীদের সব দাবি পূরণ সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৫০ Time View

কিছুদিন আগেই রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এখন আর কোনো দাবি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল।
কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার।

তিনি বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেওয়া হয়েছে।
যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।

ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। এখন যদি বলে পেনশন, গ্রাচ্যুইটি যোগ করতে হবে; তো অন্যান্য সংস্থারও তো অনেক দাবি আছে। সব দাবি তা পূরণ করা সম্ভব না।
অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ