1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

রুদ্ধদ্বার বৈঠক করলেন এরদোয়ান-বাইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৫১ Time View

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ন্যাটো সম্মেলনের সাইডলাইনে এ বৈঠকে মিলিত হন দুই নেতা।

তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে দুই নেতার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে তাদের হাস্যোজ্জ্বল দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিস্তারিত জানা যায়নি।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই দুই নেতার প্রথম বৈঠক। সোমবারের এ বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বাইডেনের অগ্রাধিকার তালিকায় রয়েছে। উভয় নেতার জন্যই এটি সরাসরি কূটনীতির একটি সুযোগ এনে দেবে।

জেন সাকি বলেন, স্পষ্টতই একটি ন্যাটো সহযোগীর সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র জরুরি বলে মনে করে। একইসঙ্গে এমন ক্ষেত্রও রয়েছে যেখানে দুই দেশের মধ্যে জোরালো মতানৈক্য রয়েছে।

দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকের আগের একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা মাস্কবিহীন এরদোয়ানের দিকে হেঁটে এগিয়ে যান মাস্ক পরিহিত বাইডেন। তিনি টেবিলের কাছাকাছি পৌঁছালে মুষ্টিবদ্ধ হাত মেলাতে মেলাতেই উঠে দাঁড়ান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে সেখানে কিছু সময় কাটান তারা।
আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ