1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রাশিয়ার রেলস্টেশনে ইউক্রেনের ড্রোন হামলায় আহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৬৭ Time View

রাশিয়ার কার্স্ক অঞ্চলে এক রেলস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
এ ছাড়া ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী আরেক রোস্তভ অঞ্চলেও একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়া। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া মস্কোর দিকে আসা একটি ড্রোন রুখে দেওয়ার দাবি করেছে রুশ বাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ভেতরে ড্রোন হামলার ঘটনা বেশ বেড়েছে। রাশিয়া এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে। তবে ইউক্রেন সরাসরি এসব হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি।
তবে এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্বে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে হামলা অনিবার্য, স্বাভাবিক এবং অবশ্যই ন্যায্য প্রক্রিয়া।
রুশ রেলস্টেশনে হামলার একটি ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি। সেখানে দেখা যায়, রেলস্টেশনে দরজা ভেঙ্গে চুরমার হয়েছে এবং আগুন জ্বলছে।
রুশ সংবাদসংস্থা আরআইএ জানিয়েছে, ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছে। স্টেশনের ছাদ, প্লাটফর্ম এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কড়া নিন্দা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ