1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিকে দায়িত্ব গ্রহণের পরবর্তী দুই মাসের মধ্যে জেলা শাখার কাউন্সিল সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

গত ৭ নভেম্বর সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়। পরদিন রোববার (৮ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে নতুন আহ্বায়ক কমিটিকে দ্রুত সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মুফতি মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক, মাওলানা মো. শামসুদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা আতাউর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—মাওলানা মো. আব্দুস সাত্তার, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা শওকত ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা নাজমুল হুদা, মাওলানা মোখতার হোসাইন ও হাফেজ শরীফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পরবর্তী দুই মাসের মধ্যে রাজশাহী জেলা শাখার কাউন্সিল আয়োজন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ