1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

গুগল আমার বয়স বাড়িয়ে দিল! জন্মসাল নিয়ে বিরক্ত সাদিয়া আয়মান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটিদের তথ্য নিয়ে অনেক সময় গুগলে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেখা যায়, যা অনেক তারকার জন্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি জনপ্রিয় তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান তার গুগল প্রোফাইলে থাকা ভুল জন্মসাল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। নিজের আসল বয়স ও জন্মসাল নিয়ে সবসময় খোলামেলা থাকলেও, ইন্টারনেটের ভুল তথ্যের কারণে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি ভক্তদের সাহায্য চেয়েছেন এবং নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ফেসবুকে।

এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, "গুগলে আমার নামের এই প্রোফাইলটি যে তৈরি করেছে, তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, কিংবা তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে! এখন আপনারা যারা বিষয়টি জানেন, আমাকে একটু বলুন তো কীভাবে আমি গুগলে আমার জন্মসালের এই ভুল তথ্যটি ঠিক করতে পারি?"

নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথা জানিয়ে সাদিয়া বলেন, "আমি বরাবরই আমার বয়স ও জন্মসাল নিয়ে একদম খোলামেলা। এমনকি চলতি বছর ১৭ মার্চ আমি যে জন্মদিনের পোস্টটি দিয়েছিলাম, সেখানেও সত্যিসত্যি ২৭ বছরে পদার্পণ করার কথা জানিয়েছি।"

অভিনেত্রীর আরও বলেন, "অবশ্য আমার এনআইডি, পাসপোর্ট এবং শিক্ষাগত সনদের হিসাব অনুযায়ী আমার বয়স এখন ২৬ বছর। বয়স তো জীবনের একটি সুন্দর অধ্যায়, আর আমি সবসময়ই নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।"

বর্তমান সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশি মডেল ও ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। বিভিন্ন দর্শকপ্রিয় নাটক, ওয়েব ফিল্ম ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়ে তিনি খুব অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে দারুণ পরিচিতি লাভ করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এবং নিজের জীবন ও ভাবনা নিয়ে ভক্তদের সাথে সবসময় সততা ও স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ