1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম, স্বীকার করে বলছেন—‘স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি’ কপ-৩১ সম্মেলন: জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের জোরালো প্রত্যাশা কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার: পুলিশ নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত আজকের খেলা: মাঠে গড়াচ্ছে সিলেট ও রাওয়ালপিন্ডি টেস্ট জাতীয় বিপ্লব দিবসে অষ্টগ্রাম শীর্ষ নেতাদের অনুপস্থিতি, বিএনপির তৃণমূলে ক্ষোভ মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক

নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাকের অস্ত্রোপচার নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এবার বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন না অভিনেত্রী। নিজের অস্ত্রোপচারের কথা স্বীকার করার পাশাপাশি অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া এবং সৌন্দর্যচর্চায় মায়ের প্রভাব নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। এমনকি মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা।

২০১৮ সালে শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তবে সিনেমায় নাম লেখানোর কয়েক মাস আগেই না-ফেরার দেশে পাড়ি জমান তার মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে মায়ের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি জানান, একদিন মাকে নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন। মেয়ের এমন সিদ্ধান্ত শুনে প্রথমে বেশ অবাক হয়েছিলেন শ্রীদেবী। পরে সম্মতি জানিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’

মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের নাকের অস্ত্রোপচারের কথা সামনে আনেন জাহ্নবী। হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’

শুধু নিজের অস্ত্রোপচার নয়, সৌন্দর্যচর্চা নিয়েও খোলামেলা কথা বলেছেন জাহ্নবী। জাহ্নবীর ভাষ্য, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তার বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গেও জড়িয়ে আছে। কারণ, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। অভিনেত্রীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তৈরিতেও মায়ের প্রভাবের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওর চ্যাট শো ‘টু মাচ’-এ অংশ নিয়ে নিজের প্রসাধনসংক্রান্ত অস্ত্রোপচার নিয়ে কথা বলেন জাহ্নবী। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি যা করিয়েছি, তা খুব ভেবেচিন্তে, সংযতভাবে এবং যথাযথভাবেই করেছি। অবশ্যই এ ক্ষেত্রে মায়ের পরামর্শ ও দিকনির্দেশনা পেয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ