1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রাজশাহীর ৫ বিদ্যালয়ে একজনও পাস করেনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৮১ Time View

এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার্থী ছিল মোট ১৭ জন। এর মধ্যে মাত্র দু’জন করে শিক্ষার্থী ছিল তিন বিদ্যালয়ে। এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছে।

শনিবার বেলা সোয়া ২টার পর বোর্ডের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, শূন্য পাসের ওই ৫ বিদ্যালয়ের মধ্যে সর্বাধিক আটজন পরীক্ষার্থী ছিল বগুড়া জেলার ধুনট উপজেলার আনারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের। তিন জন পরীক্ষার্থী অংশ নেয় রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে।

দু’জন করে পরীক্ষার্থী ছিল রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পুঠিয়ার বেলপুকুরিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বগুড়ার ধুনট উপজেলার কাহাধুলি সাপা নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার বলেন, এসব বিদ্যালয় শুধুমাত্র প্রাথমিক অনুমোদন পেয়েছে। ধারাবাহিতভাবে তারা এমন ফলাফল করলে কারণ খুঁজে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে বোর্ড। এরপর মন্ত্রণালয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ