1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

রাজউক নিয়ে দুদকের গণশুনানি ২৭ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬
  • ১৭৯ Time View

1990রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২৭ জানুয়ারি এক গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টা থেকে গণশুনানি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে এ শুনানির প্রচারণা শুরু হয়েছে। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে নগরব্যাপী প্রচারণার উদ্বোধন করেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুদক দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছে কি না তা যাচাই করতে এ আয়োজন। এ উদ্দেশেই আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে গণশুনানি হবে। এতে রাজউকের কার্যক্রম সংক্রান্ত অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সমস্যা নিরসন করে ভুক্তভোগীরা যাতে উন্নত সেবা পান সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

দুদক কমিশনার আরো বলেন, ছাড়পত্র বা নকশা অনুমোদনে হয়রানির শিকার হলে, ক্রয়সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা হস্তান্তর বা নামজারির ক্ষেত্রে হয়রানি বা কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ভোগান্তির শিকার যারা হয়েছেন এবার তারা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও রাজউক চেয়ারম্যানের সামনেই কথা বলার সুযোগ পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ