1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় রাশিয়ার পছন্দের মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ৯৫ Time View

তিনি এক টেলিগ্রামে এরই মধ্যে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে সংকট কাটিয়ে ওঠায় একযোগে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেছেন পুতিন। মস্কো এবং ওয়াশিংটনের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে দু’দেশেরই স্বার্থ সিদ্ধি হবে বলেও আস্থা প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দেওয়ার পক্ষে কথা বলে এসেছে রাশিয়া। খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মিত্রই বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিলে পরমাণু যুদ্ধের ঝুঁকি নিতে হবে বিশ্বকে।

রয়টার্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনমিত্র ভ্লাদিমির জিরিনভস্কি বলেছিলেন, “একমাত্র ট্রাম্পই মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান বিপজ্জনক বিরোধ মেটাতে সক্ষম । অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন তৃতীয় বিশ্বযুদ্ধ উস্কে দিতে পারেন।”

শুধু রাশিয়ার এমন পক্ষপাতিত্বই নয় বরং নির্বাচনের আগে থেকে ট্রাম্পের মুখেও শোনা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাগাঁথা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে পুতিন ভাল নেতা বলে প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও, গোপন সার্ভারে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগাযোগ থাকার অভিযোগও উঠেছিল। এর প্ররিপ্রেক্ষিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ থাকা এবং নেতা পুতিন ট্রাম্পকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান বলেও মন্তব্য করেছিলেন।

এত সবকিছুর পরও ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেইট এগেইন’- কথার ওপর ভরসা রেখেই তাকে ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্রের জনগণ।

ট্রাম্প ছিলেন বরাবরই বেপরোয়া। ব্যবসা থেকে রাজনীতিতে আসা ট্রাম্প কোনওরকম রাজনৈতিক আচরণের তোয়াক্কা করেননি। তার এ অরাজনৈতিক আচরণই জনগণের মন কেড়েছে। প্রাইমারির লড়াই থেকে সব প্রার্থীকে পেছনে ফেলতে শুরু করে শেষ পর্যন্ত অভিজ্ঞ রাজনীতিক হিলারিকেও পেছনে ফেললেন ট্রাম্প।

নির্বাচনী প্রচারের শেষ দিন ট্রাম্প অনেকবারই বলেছেন, তিনি রাজনৈতিক নেতা নন। তার মতো মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সুযোগ বার বার আসবে না। ক্ষমতা দিলে পরিবর্তন আসবে। সে সুযোগই নিয়ে জনগণ বুঝয়ে দিয়েছে, প্রথাগত রাজনীতির ছকের চেয়ে ছক-ভাঙা ট্রাম্পই তাদের বেশি পছন্দের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ