1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ম্যানসিটিকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫৯ Time View

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির প্রথম শিরোপার আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেছে টমাস টুখেলের চেলসি। ইউরোপ সেরার মঞ্চে অল-ইংলিশ লড়াইয়ের শেষে ব্লুজদের এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১২ সালে লা ব্লুজরা চ্যাম্পিয়ন হয়েছিল।

ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারায় চেলসি। বাংলাদেশ সময় রাত ১টায় পোর্তোর এস্তাদিও দো ড্রাগাওয়ে অল ইংলিশ ফাইনালটি শুরু হয়।

ম্যানসিটি এবার প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি।

বলের দখল ম্যানচেস্টার সিটিরই বেশি ছিল কিন্তু ম্যাচজুড়ে সিটির আক্রমণভাগকে দমিয়ে রাখা চেলসিই বরং সুযোগ পেয়েছে বেশি। শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল ৪২ মিনিটে কাই হাভার্টজের গোল। মাঝমাঠে প্রায় বাঁ দিকের টাচলাইন থেকে সিটি বক্সের দিকে থ্রু বাড়িয়েছিলেন চেলসির ম্যাসন মাউন্ট।

সিটির দুই সেন্টারব্যাকের ফাঁক গলে বক্সের দিকে দৌঁড়াতে থাকা হাভার্টজের পায়ে পড়ে বল। এগিয়ে আসা সিটি গোলকিপার এদেরসনকে ফাঁকি দিতে গিয়ে প্রথম চেষ্টায় পারেননি হাভার্টজ। কিন্তু বল এদেরসনের গায়ে লেগে একটু সামনে হাভার্টজের গতিপথেই গিয়ে পড়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে আর ঝামেলা হয়নি জার্মান ফরোয়ার্ডের।

চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় দল যারা দুবার করে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এর আগে লিভারপুল (২০০৪-২০০৫ ও ২০১৮-১৯) এবং ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৮-১৯৯৯ ও ২০০৭-২০০৮) দুবার করে জেতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ