1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

মোশাররফ করিম ও নওশীনের ‘রেডিও চকলেট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ২২৪ Time View

নতুন প্রজন্মের একঝাঁক তরুণ-তরুণী নিয়ে আত্মপ্রকাশ করেছে এফএম স্টেশন ‘রেডিও চকলেট’। তারুণ্যই এই রেডিওর ষ্টেশনের মূল চালিকা শক্তি। তাদের মূল লক্ষ্য হলো ভুল শুধরে দেওয়া, বদলে দেওয়া ও নতুন চেতনা প্রতিষ্ঠা। এদের প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে মজার মজার বিনোদন আয়োজনের পাশাপাশি হৃদয় স্পশী নতুন ভাবনার অনুষ্ঠান । এই রেডিও স্টেশনে আরজে হয়ে যোগ দিয়েছেন মোশাররফ করিম ও নওশীন।

একটি এফএম রেডিও স্টেশনে কর্মরত আরজে, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি আর শ্রোতাদের গল্প নিয়ে দেশ টিভির নতুন দীর্ঘ ধারাবাহিক ‘রেডিও চকলেট’। আনিসুল হকের গল্প অবলম্বনে রেদওয়ান রনির নাট্যরূপ, চিত্রনাট্য ও পরিচালনায় এই দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নওশীন ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্না, মিশু সাব্বির, বাবর, ম ম মোর্শেদ, আরাবী, তন্দ্রা, স্নিগ্ধা, প্রিতম, লুবনা, ওয়ামিয়া, আবির, ধ্রুব, শ্রেষ্ঠা, আদ্রিতা, বিমল ও হাসান ইমাম প্রমুখ। এটি প্রচারিত হবে দেশ টিভিতে সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

দেশ টিভির নতুন দীর্ঘ ধারাবাহিক ‘রেডিও চকলেট’-প্রচার শুরু উপলক্ষে গত ১ এপ্রিল রবিবার ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর এমপি, লেখক আনিসুল হক এবং নাটকের পরিচালক রেদোয়ান রনি। উপস্থিত ছিলেন দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, অনুষ্ঠান প্রধান পারভেজ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নাটকের শিল্পী, কলা-কুশলী ও সাংবাদিকরা।

‘রেডিও চকলেট’ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে ৩ এপিল মঙ্গলবার থেকে দেশ টিভিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ