1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

মেসির সামনে তিনটি পুরস্কারের হাতছানি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ১৭৩ Time View

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা সুপারস্টার করেছেন ১১ গোল। যা এখন পর্যন্ত তাকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ৭টি। তবে তার হাতে এখনও অন্তত দুই ম্যাচ আছে।

আর রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠতে পারলে রোনালদোর হাতে থাকবে ৩ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা এককভাবে জিততে রোনালদোর চাই আর ৫ গোল। রোনালদো আর চার গোল করলে পুরস্কারটা হবে ভাগাভাগি!

লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে মেসি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে তিনি নামের পাশে যোগ করে ফেলেছেন ৩৩ গোল। দ্বিতীয় স্থানে থাকা লুইস সুয়ারেজ করেছেন ৩২ ম্যাচে ২৬ গোল। দুজনের গোলের ব্যবধান ৭। তৃতীয় স্থানে থাকা রোনালদো করেছেন ২৬ ম্যাচে ২০ গোল।

ইউরোপের সেরা হওয়ার লড়াইয়েও এগিয়ে মেসি। তার নামের পাশে আছে ৩৩ গোল (লা লিগা)। মেসির সঙ্গে এই লড়াইয়ে রয়েছেন এডিনসন কাভানি। ফরাসি এই স্টাইকার ৩১ গোল করলেও ফরাসি লিগের রেটিং ১.৫, মেসির চেয়ে ১৯.৫ পয়েন্টে পিছিয়ে তিনি।

পর্তুগিজ লিগে স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার বাস দস্ত করেছেন ২৮ গোল। সমসংখ্যক গোল করেছেন বায়ার্নের রবাট লেভানদোস্কিও। ২৭ গোল নিয়ে পরের অবস্থানেই রয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের অবামেয়াং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ