1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

মেসির চোট গুরুতর কিছু হবে না, আশা আলবা-মাসচেরানোর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২১ Time View
লিগস কাপে নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু মেক্সিকান ক্লাব নেকাখসার বিপক্ষে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয় পেয়েও উপভোগ করতে পারছেন না মায়ামির ফুটবলাররা। উদযাপন করবেন কিভাবে?দলের অধিনায়কই যে চোটে পড়েছেন। লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ায় তাই স্বস্তিতে নেই মায়ামি।

তবে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আশা করছেন, শিষ্যর চোট যেন গুরুতর না হয়। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।ঘরের মাঠ চেস স্টেডিয়ামে নাকাখসার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৭ মিনিটে চোট পান মেসি। ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় নাকাখসার দুই ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা খান আটবারের ব্যালন ডি’অর জয়ী।

মাসলের চোট নিয়ে পরে ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। তার চোট নিয়ে ম্যাচ শেষে মাসচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি গুরুতর কিছু হবে না। কারণ সে খুব একটা ব্যথা পায়নি।
তবে সে কিছু একটা অনুভব করছে।’মেসির চোটের বিষয়ে কোচ মাসচেরানোর সুরেই কথা বলেছেন ডেভিড আলবা। স্পেনের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘বিশ্বের এবং ইতিহাসের সেরা খেলোয়াড় চোট পাওয়ায় পুরো দল খুবই ব্যথিত। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা হতাশাজনক।

আশা করি, গুরুতর কিছু নয়। তাকে আমাদের প্রয়োজন।’চোট পেয়ে মেসি মাঠ ছাড়লেও মায়ামিকে ঠিকই জয় এনে দিয়েছেন তার সতীর্থরা। নির্ধারিত সময়ের খেলায় অবশ্য নয়, টাইব্রেকারে। ২-২ গোলে সমতা শেষে ৫-৪ গোলের টাইব্রেকারে জয় পায় মায়ামি। নাকাখসার থমাস বাদলোনিনির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রোক্কো রিওস নোভো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ