1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

মিঠামইনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৬৬ Time View

কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে সুষেন মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়ারজোড় হাওরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রহমতপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

আহতরা হচ্ছেন, একই এলাকার তবারক মিয়া (২৫) ও জিয়ারুল (১৬)।

এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে হাওরে ডুবে যাওয়া বোরো ধান ক্ষেত দেখতে যান কয়েকজন কৃষক। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান সুষেন মিয়া। আহত দুইজনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম হাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ