1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

মাহি জয়ের মতো রাজপুত্র চেয়েছিল : অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

প্রথমবারের মতো সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার কোলজুড়ে এসেছে এক রাজপুত্র। নায়িকার সন্তান জন্মের পর থেকেই সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

এদিকে মাহির মা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা মাহির স্বামীর একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন তিনি।

মাহির উদ্দেশে অপু বিশ্বাস লিখেছেন, ‘জয় যখন প্রথম আসলো, মাহিয়া মাহি বলেছিলো আমারও একটা জয়ের মতো রাজপুত্র হোক! মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো একটা রাজপুত্র হয়েছে।’

সেই পোস্টে একটি মিল খুঁজে পাওয়ার কথা উল্লেখ করেছেন অপু বিশ্বাস। তিনি যোগ করেছেন, ‘২৮ মার্চ তোমার রাজপুত্রের জন্মদিন, ২৮ মার্চ জয়ের পাপার (শাকিব খান) জন্মদিন। অনেক শুভেচ্ছা তোমার ছোট রাজপুত্র এবং তোমার পরিবারের জন্য।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে ছেলেকে নিয়েই মেতে আছেন নায়িকা। মাতৃত্বের স্বাদ নিতে পেরে যেন স্বর্গীয় সুখ খুঁজে পেয়েছেন মাহি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ