1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মার্জিন ঋণের সুদ মওকুফের সময় শেষ হচ্ছে মঙ্গলবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১২
  • ১২৯ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ১৪ আগস্ট ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের সময় শেষ হচ্ছে।

এরই মধ্যে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক তাদের গ্রাহকদের সুদ মওকুফের প্রক্রিয়া শুরু করলেও আইসিবি ব্যতিত ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে তা পুরোপুরি বাস্তবায়নের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১০ জুলাই এসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়টি পরিপালন করে ডিএসই ও সিএসই’র ব্রোকারেজ হাউসগুলোকে এ-সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জে জমা দিতে বলা হয়।

একই সঙ্গে ডিএসই ও সিএসই’র সদস্য ব্রোকারেজ হাউসের উক্ত পরিপালন সংক্রান্ত একটি সমন্বিত প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

আর মার্চেন্ট ব্যাংকগুলোকেও সুদ মওকুফ সংক্রান্ত নির্দেশনা পরিপলন করে এ-সংক্রান্ত প্রতিবেদক ১৪ আগস্টের মধ্যে বিএমবিএ’র কাছে পাঠাতে বলা হয়। উক্ত পরিপালন-সংক্রান্ত সমন্বিত প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দেওয়ার জন্য বিএমবিএকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, “এসইসির নির্দেশ অনুযায়ী অধিকাংশ মার্চেন্ট ব্যাংক সুদ মওকুফের কার্যক্রম শুরু করেছে।” তবে সুদ মওকুফের সময় বাড়ানোর জন্য এসইসি’র কাছে অনুরোধ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন বলেন, “সুদ মওকুফ-সংক্রান্ত এসইসি’র নির্দেশনা বিভিন্ন ব্রোকারেজ হাউসকে জানানো হয়েছে। রোববার পর্যন্ত কোনো হাউস এ-সংক্রান্ত তথ্য ডিএসইতে জমা দেয়নি।”

গত ৩১ জুলাই পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে  ৯০০ কোটি টাকা পুনঅর্থায়ন সহায়তা চায় বিএমবিএ। ওইদিন ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের চ্যালেঞ্জ এবং এর উত্তরণের পথ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিএমবিএর পক্ষ থেকে এই ঋণ সহায়তা চাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ