1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

মানুষ জেনে গেছে খালেদা জিয়া পাকিস্তানিদের টাকায় নির্বাচন করেন: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ২০০ Time View

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বেগম খালেদা জিয়া যার আপাদমস্তক পাকিস্তানি তিনিতো সেদেশের হারামের টাকা খাবেনই। তিনি এবার ধরা খাইছেন। দেশের মানুষ জেনে গেছে তিনি পাকিস্তানিদের টাকা দিয়ে নির্বাচন করেন। তিনি এখন বিপদে আছেন। যুদ্ধাপরাধী, পিণ্ডি না তার ছেলেদের বাঁচাবেন।

শনিবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ তাতী লীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ্এসব কথা বলেন।

বেগম জিয় ঝড়ের বেগে সংসদে গেলেন আর উল্কার বেগে বের হয়ে আসলেন উল্লেখ করে তিনি বলেন, এ অভিযোগ যদি মিথ্যা হয় তবে সংসদে গিয়ে পয়েন্ট অব অর্ডারের মাধ্যমে তা মিথ্যা প্রমাণ করেন। প্রমাণ করতে পারলে অবশ্যই স্পিকার সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে নিবেন। তা না করা হলে তিনি স্পিকারের বিরুদ্ধে লিখিত অভিযোগও করতে পারবেন।

তিনি আরও বলেন, বিরোধীদল সংসদকে অকার্যকর করার চেষ্টা করছে। গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র। এটা কোনো ছেলে খেলা নয়। বিরোধীদল সংসদে থাকুক জাতি এটা চায়।

তাতী লীগের আহবায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, তাতী লীগের যুগ্ম আহবায়ক শ্রীমতী সাধনা দাশ গুপ্তা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ