1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মমতার বিরুদ্ধে বিস্ফোরক ট্যুইট তসলিমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩২ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক ট্যুইট করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নসরিন।

রোববার সোস্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে তসলিমা অভিযোগ করেন, এ রাজ্যে মুখ্যমন্ত্রী নিষিদ্ধ করে দিয়েছেন তার বই প্রকাশ, তার লেখা নিয়ে মেগা সিরিয়াল। মুখ্যমন্ত্রীর রোষানলে পড়ার ভয়েই পশ্চিমবঙ্গে তার লেখা ছাপতে ভয় পান প্রকাশক- সম্পাদকরা।

সরকারের বিরুদ্ধে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তসলিমা নাসরিন।

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে আমার লেখা ছাপা হয় না। কোনও সম্পাদক, প্রকাশক আমার লেখা ছাপতে ভয় পান। কারণ, আমার বই ছাপলে মুখ্যমন্ত্রী তাদের জীবন অতিষ্ঠ করে দেবেন। উনি আমার বই প্রকাশ ও আমার লেখা নিয়ে মেগা সিরিয়াল নিষিদ্ধ করে দিয়েছেন।

এখানেই থেমে থাকেননি তসলিমা। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করেন না, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন ট্যুইটারে।  কেন মমতা ব্যানার্জি আমাকে অপছন্দ করেন? কারণ, গোটা মুসলিম সম্প্রদায় আমাকে ঘৃণা করে বলে ? না। কারণ, কিছু ধর্মান্ধ মানুষ আমাকে ঘৃণা করেন। তসলিমা নাসরিনের এই ট্যুইটের পর বিতর্কের ঢেউ উঠেছে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ